রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কাজিপুরে যমুনা নদী থেকে বাবার পর ছেলের মৃতদেহ উদ্ধার

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রিপন তালুকদারের (৪২) মৃতদেহ গত ১ মে উদ্ধারের পর যমুনা নদীর একই স্থান থেকে ২ মে সকালে তার ছেলে আশিক বাবুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই উদ্ধার কাজে সহায়তা করে স্বজন ও স্থানীয়রা। গত ৩০ এপ্রিল সন্ধা থেকে ৮ম শ্রেণী পড়ুয়া ছেলেসহ নিখোঁজ ছিলেন তিনি।

স্বজনেরা জানান, সিন্দুর আটা গ্ৰামের শহীদ তালুকদারের পুত্র রিপন তালুকদার(৪২) চরগিরিশ ইউনিয়নের সদ্যগত মেয়াদের সদস্য ছিলেন এবং কৃষিপণ্য ব্যবসায়ী ছিলেন।
গত ৩০ এপ্রিল সন্ধা আনুমানিক ৭ টায় ৮ম শ্রেণী পড়ুয়া পুত্র আশিক বাবুসহ পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্ৰিদোরতা গ্ৰামে শশুড় বাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় কাজিপুর থানায় তার পরিবার থেকে দুপুরে নিখোঁজ জিডি করা হয়েছে নিশ্চিত করে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) বলেন, খবর পেয়ে নিশ্চিন্তপুর ইউনিয়নের বারজান গ্ৰামের যমুনা নদী থেকে সন্ধায় লাশ উদ্ধারের পর সুরতহাল করতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে, মামলা হয়নি, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর