মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রিপোর্টারের নাম : / ২৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ২০২৪ আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন।

গত ২৬ মার্চ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি সরওয়ার্দী হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সুমনসহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর