শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

কাজিপুরে ৯৫ ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান 

কলমের বার্তা / ২৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার কাজিপুরের ৯৫ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এবং ২০২৪ এর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার অন্তত ৫২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ৪৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এবং ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য ৭১ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।

আয়োজক ৯৫ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৭ সাল থেকে প্রতিবছর উপজেলার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তির আয়োজন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ ধারাবাহিকতায় এ বছর ৭ম শ্রেণীর মোট ৪৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এরমধ্যে ট্যালেন্টপুলে ১০ জন, প্রতিজনকে ৬ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হবে, সাধারণ ক্যাটাগরিতে ৩৪ জন, প্রতি জন ৪৮ শত টাকা, এবং বিশেষ ক্যাটাগরিতে ৩০ জন মেধা বৃত্তি পাবেন।

এছাড়াও দুইজন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতিজনকে ৪৮ শত টাকা বৃত্তি প্রদান করা হবে। ক্রেস্ট, সার্টিফিকেট, ওনারিয়ামসহ কৃতকার্যরা ১ বছর মেয়াদে এই বৃত্তি সুবিধা পাবেন। গত ২০২৪ সালের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭১ জনের মধ্যে ট্যালেন্টপুলে ১০ জন, প্রতিজন ৬ হাজার টাকা, সাধারণ ক্যাটাগরিতে ৩৪ জন, প্রতিজন ৪৮ শত টাকা, এবং বিশেষ ক্যাটাগরিতে ২৭ জন ৫ শত কাকা প্রতিজন।

এছাড়াও মেধা বৃত্তি প্রাপ্তদের সার্টিফিকেট এবং ক্রেস্ট  প্রদান করা হয়। ২০২৪ সালের মেধা বৃত্তিতে গণিত এবং ইংরেজি সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২ জনকে “আমির হোসেন মাস্টার” স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

৯৫ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি সোলায়মান হোসেন সোহাগ, সহ-সভাপতি শাব্বির আহমেদ তামিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিঠু। অনুষ্ঠানে অভিভাবকগণ ছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর