শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

কামারখন্দে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।  কামারখন্দ উপজেলা প্রশাসন ও  কৃষি অফিসের সহযোগিতায় – উপজেলা  নার্সারি মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৬ জুলাই-২০২৩) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৭ টি  স্টলের এ বৃক্ষ  মেলার  শুভ উদ্বোধন করেন,  প্রধান অতিথি  কামারখন্দ  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান প্রমুখ। এ বৃক্ষ মেলা উদ্বোধনকালে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল।

এ সময়ে কামারখন্দ উপজেলা কৃষি অফিসের  ১২ জন  উপসহকারী কৃষি অফিসার , নাসারী সমিতির সদস্যরা  ও বৃক্ষপ্রেমিকেরা  উপস্থিত ছিলেন। কামারখন্দ উপজেলায় ভালো ফুল ও ফলের চারা  নিশ্চিত করার জন্য এবং ফলজ, বনজ ও ভেষজ  বৃক্ষ রোপণ করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর