মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ। 

রিপোর্টারের নাম : / ৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কালিয়াকৈরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএল সি এর কর্মচারী শফিকুল ইসলাম বুলবুলকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ওই কারখানার শ্রমিক কর্মচারীরা। পরে সফিপুর আনসার একাডেমির সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারী সহকর্মী ও স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীরা এখনও আইনের আওতায় না আসায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে অবস্থান নেন এবং “অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই” স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের দুপাশেই সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, কর্মসূচি চলাকালীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়, ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে। নিহত শফিকুল ইসলাম বুলবুল এর বাড়ী বগুড়া নন্দী গ্রামে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর