রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভিতরে একটি নতুন ইউনিটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।

সোমবার (২৩ মে) দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে কারখানার Larg volume parental unit (lvp) তে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।পরে আগুন বাড়তে থাকায় সেখানে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে এ মুহুর্তে গুনে বলা যাচ্ছে না কত গুলো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিভিন্ন জায়গার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ও মির্জাপুরের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন সব মিলেয়ে ১৩ টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর