রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কুড়িগ্রামে ২১টি মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ২৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জর্জ কোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার এক আসামীসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) আদালতের মাধ্যম আসামীদেরকে কারাগারে পাঠানো হবে।এ তথ্য জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার।গ্রেফতাররা হলেন, হাসপাতাল পাড়া বস্তি এলাকার আসিফ ইকবাল (৪০), একই এলাকার সাদ্দাম (২৯) ও হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জর্জ কোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার আসামী আসিফ ইকবাল, ৩টি চুরি ও ৬টি মাদক মামলার আসামী একই এলাকার সাদ্দাম এবং একটি চুরি ও ৩টি মাদক মামলার আসামী হৃদয়কে চোরাই মোটরসাইকেল ও চোরাই মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, এই চোর চক্রটি বিভিন্ন সময়ে কুড়িগ্রাম শহরে চুরি ও মাদক কারবারি করে আসছিলো। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটিকে হাতেনাতে গ্রেফতার হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর