বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘ”র্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নি’হ’ত

রিপোর্টারের নাম : / ৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে যশোরের দু’জন নিহত কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে যশোরের চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের মৃত্যুতে নিজ এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়, এবং অনেকেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর