বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কুড়িগ্রামে সমাজসেবার উদ্যোগে ঋণগ্রহিতাদের অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামের সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণের পূর্বে অবহিতকরণ  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয় হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রংপুর বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন ও কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকনুল ইসলাম।

ঋণ বিতরণের পূর্বে অবহিতকরণ প্রশিক্ষণে অনলাইনে যুক্ত ছিলেন-ঢাকা সমাজসেবা অধিদপ্তরের ইউসিডি শাখার উপপরিচালক নাসির উদ্দিন, ঢাকা সমাজসেবা অধিদপ্তরের ইউসিডি শাখা সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণ শেষে ঋণের অর্থ, প্রকল্প গ্রামের সাইনবোর্ড এবং সঞ্চয় ও কিস্তি আদায় পাশবই বিতরণ করেন-কুড়িগ্রাম শহর সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সর্বমোট ৩০ জন ঋণ গ্রহিতার মাঝে ৯ লক্ষ টাকা বিতরণ করা হয়।
 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর