বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

কৃষি খাতে বরাদ্দ বেড়েছে ৮ হাজার কোটি টাকা

রিপোর্টারের নাম : / ২৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ জুন, ২০২২

কৃষিখাতে এবার বাজেট বরাদ্দ প্রায় ৮ হাজার কোটি টাকা বেড়েছে। এ বছর কৃষিখাতে মোট ২৪ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছর এ খাতে ১৬ হাজার ১৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এবারের বরাদ্দে বিভিন্ন ধরনের সারে ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি জানান, ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সারের জন্য মোট ভর্তুকির পরিমাণ ধরা হয়েছিল ৯ হাজার ২০০ কোটি টাকা। তবে ২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালের মে মাসে টিএসপি, ডিএপি এবং এমওপি সারের আন্তর্জাতিক মূল্য যথাক্রমে ৫৭ শতাংশ, ৪৭ শতাংশ ও ১৭৭ শতাংশ বেড়ে যায়। এ অবস্থায় সব ধরনের সারের জন্য গত অর্থবছরে সার্বিক ভর্তুকির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। এমন পরিস্থিতিতে আগামী ২০২২-২৩ অর্থবছরে সারে ভর্তুকি হিসেবে ১৬ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব রাখেন তিনি।
অর্থ মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি হচ্ছে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার খাত। বিগত কয়েক বছর ধরে কৃষিখাতের যে অগ্রগতি অব্যাহত রয়েছে তা আরও বেগবান করে অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে গবেষণা ও সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজে প্রণোদনা, কৃষি পুনর্বাসন এবং সারে ভর্তুকি প্রদান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর