মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত হত্যা বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে তা পুরোটাই বিএসএফের সাজানো কপি-নাসির উদ্দিন পাটোয়ারী দিশেহারা কৃষক বেড়ার চরাঞ্চলে ক্ষুধার্ত শিয়াল খাচ্ছে চিনাবাদাম বাউবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক ভুয়া নামজারী না করে দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ। বেড়ায় মাদক বিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু! রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড  

কৃষি-গবেষণা সূচকে দেশসেরা বশেমুরকৃবি

রিপোর্টারের নাম : / ২৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। গতকার শনিবার স্পেনের সিমাগো ইনস্টিটিউশন এ র‌্যাঙ্কিং প্রকাশ করে।

আজ রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদণ্ডে এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স ও গবেষণার সূচকে আবার প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণায় সিমাগো ইনস্টিটিউশনের জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা, আন্তর্জাতিক মানের গবেষণা ও স্বীকৃতি অর্জনের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। তিনি কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠান, যেখান এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর