শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাকে কেন্দ্র করে শারমিন আক্তার শীলা নামের এক নারীকে নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। জানাযায় তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

অভিযোগ রয়েছে, শীলা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কথিত ” হ্যানিট্র্যাপ “চক্রের বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

সম্প্রতি হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলার অভিযোগ, বাদীপক্ষের বক্তব্য এবং আদালতের নথিপত্র পর্যালোচনা করে ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণ করা প্রয়োজন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও ভিডিওকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। একই সঙ্গে অভিযোগটি সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

প্রশ্ন উঠছে শারমিন আক্তার শীলার সঙ্গে হাফিজুর রহমানের পরিচয় ও যোগাযোগের প্রকৃতি কী ছিল? ধর্ষণ মামলার অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কী? মামলার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত কি না? এসব প্রশ্নের উত্তর মিলতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে । আইনের আওতায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক বলছেন স্থানীয় জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর