বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

কে হচ্ছেন ১০ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাঃ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ জুলাই, ২০২২

আজ গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর ৬টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ওয়ার্ড গুলোর মধ্যে ৭,৮,৯,১০,১১ ও ১২ নং ওয়ার্ড। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর আ,লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম এ। জানা যায়, এর আগে এই ৬টি ওয়ার্ডে ৬-জনকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫-জনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এর মধ্যে শুধু মাত্র ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি শূন্য থাকে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটিও না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী আজ শনিবার (৩০ জুলাই) কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর গেটে বিকেল ৫টায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা রয়েছে। ৬টি ওয়ার্ডের মধ্যে ১০নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদকের পদ শূন্যতা ছিল। এ পদের তিন জন সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তারা হলেন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আফছার উদ্দিন এবং কণ্ঠশিল্পী মোঃ আনোয়ার পারভেজ ।

এই পদটি পূরণ হলে ৬টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্যতা পূরণ হবে । সেই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে ১০নং ওয়ার্ড আ, লীগের সাধারণ সম্পাদক পদটি পেতে সিনিয়র নেতাদের সাথে জোর তদবির চালিয়ে যাচ্ছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর