সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুরে ট্রেনে কাঁটা পড়ে প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা: / ৩৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনের অদূরে আদর্শ পাড়া মাঠ নামক স্থানে ট্রেনে কাঁটা পড়ে আব্দুর কাদের (৬৯) নামে এক প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কামগামী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

শনিবার(১৪ই মে) ভোর ৫ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ২৪ আফ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ঢোকার সময় আদর্শ পাড়ার মাঠ পাড়া নামক স্থানে ৪৭ নাম্বার রেলওয়ে পিলারের ব্রিজ এর উপর এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা মৃত দেহ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে, এসময় মডেল থানার এস আই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে দূর্ঘটনা কবলিত জায়গাটি পরিদর্শন করেন।

তিনি জানান, এটি ট্রেন দূর্ঘটনা, যার কারনে এটা রেলওয়ে পুলিশ তদন্ত করবে। যোগাযোগ করা হয়েছে তার এসে মৃতদেহ উদ্ধার করবেন।তারা না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।এবিষয়ে স্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনা কখন ঘটেছে সঠিক ভাবে বলা সম্ভব না। তবে নকশিকাঁথা এক্সপ্রেসে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির আই সি শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর কর হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর