মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

কোটচাঁদপুরে বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুরঃ / ৩৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মে, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিম্মচাপের কারনে বৃষ্টি হওয়ায় ধান ক্ষেতের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে হতাশায় দিন কাটাচ্ছে কৃষকেরা।

কৃষকরা জানান, একদিকে ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে নিম্মচাপ হওয়ার কারনে আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ক্ষেতে কেটে রাখা ধান ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৃষ্টির পানিতে ভাসছে। এবছর ধানের ফলন এবং বাজার মূল্য ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই।

ধান ঘরে তোলার মুহূর্তে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে চাষিরা চরম উৎকণ্ঠায় পড়েছেন । এ ছাড়া, শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে খুব চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা।

এ জেলায় ঈদের ২-৩ দিন আগে থেকে ধান কাটা শুরু হয়েছে। তবে বৃষ্টি হওয়ায় অনেক কৃষক আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। এসময় পুরোদমে ধান কাটার মৌসুম শুরু হলেও এখনও অধিকাংশ কৃষক ক্ষেতের ধান ঘরে তুলতে পারেননি। আর ২/১ সপ্তাহ সময় পেলে পাকা ধানগুলো কেটে ঘরে তুলতে পারতেন কৃষকরা।

এদিকে সপ্তাহ পার না হতেই ফের গতকাল বুধবার (১১ মে) ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বৃষ্টি হওয়ায় মাঠের পর মাঠ পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে। অনেক জমিতে কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে। এতে ধানের সঙ্গে ডুবছে কৃষকের স্বপ্নও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর