বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার

কোনাবাড়ীতে ফেনসিডিলসহ আটক-৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১০৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১
এর সদস্যরা। শুক্রবার রাত ৩ টা সময় কোনাবাড়ী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- বুলু মিয়া (৩২),শরিফুল ইসলাম (৩৪),শাহাবুল ইসলাম কবীর এবং বকুল মিয়া (২৮)।
র‍্যাব- ১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান,গোপন সংবাদের মাত্র জানতে পারেন রংপুর থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুর নিয়ে আসতেছে। উক্ত খবরে র‌্যাব সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একতা সুপার মার্কেটের মামা ভাগিনা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত ফেন্সিডিল, মোটরসাইকেল ও আটককৃতদের কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর