রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কোনাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জুন, ২০২২

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল  বৃহস্পতিবার রাতে কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিনের ধরে ব্যবসায়ী ইউসুফের কাছে ১লক্ষ ৩০ হাজার টাকা পাবে। সেই পাওনা টাকা না দিয়ে বৃহস্পতিবার আবার সোহাগের নিকট আরো দেড় লক্ষ টাকা হাওলাত  চায় ইউসুফ। সোহাগ টাকা হাওলাত  দিতে না চাইলে ইউসুফ ক্ষুব্ধ হয়ে তার বড় ভাই এয়াকুবসহ ৫ থেকে ৬ জন মিলে পারিজাত আমতলা এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে সোহাগ কে মারধর করে। এক পর্যায় ইউসুফ কাচ দিয়ে সোহাগের মাথায় আঘাত করে তার কাছ দেড় লক্ষ টাকা নিয়ে যায়।
পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে  চিকিংসার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ইনজুরির কারনে ১৮টি সেলাই দেওয়া হয়।
এবিষয়ে জানতে ইউসুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর