শিরোনামঃ
কোনাবাড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনাবাড়ীসহ গাজীপুর বাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তানবিরুল ইসলাম রাজিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের বার্তা। ঈদের এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়—এ প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবার চেতনা। এই শিক্ষা ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







