শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

কোম্পানীগঞ্জে মেধাবী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রধান

কামরুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার: / ৪০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী কোম্পানীগঞ্জের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ইং সালে অনুষ্ঠিতব্য এস এস সি সমমান পরিক্ষায় অংশগ্রহণ করবে এমন ৩০ জন গরীব ও মেধাবী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রধান করা হয়েছে৷

শনিবার বিকেল ৩টায় আবু মাঝির হাট এ সাইদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও হাজারীহাট সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও ডঃ নুর আহম্মের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ৷ এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক মাহফুজ আলম, সংগঠনটির সদস্য আবদুল মালেক, আবুল কাশেম বিএসসি ও আবদুর রহমান, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফরিদ উদ্দিন নূরি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য, মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়৷ যা প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরিক্ষার আয়োজন করে আসছে৷ যা অত্র অঞ্চলে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে৷ মহতি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন মরহুম বেলায়েত হোসেন সোহাগ এর বড় ভাই আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোশাররফ হোসেন সবুজ৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর