শিরোনামঃ
খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।
গাজীপুরের কাশিমপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা বাজারে ডিজেল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে মহানগরীর কাশিমপুর থানাধীন পুকুর পাড় এলাকায় ফরহাদ ও আলামিনের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন,ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি ও অবৈধভাবে লাইসেন্স বিহীন দোকানে ৫০০ লিটার ডিজেল তেল মজুদ রাখার অপরাধে
ফরহাদকে ২০ হাজার টাকা ও আলামিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যাটালিয়ন আনসার সদস্য ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর






