শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি- বৈঠার হামলার বিচার ও নিহতের স্মরণে পটুয়াখালীর গলাচিপায় গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪ টায় গলাচিপা পৌর মঞ্চে জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা. মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরার সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম।বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.সানাউল্লাহ শামিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সহ সম্পাদক এ্যাড.আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমীর এ্যাড.মু.নাজমুল আহসান। এছাড়াও বক্তব্য রাখেন, গলাচিপা পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতান, জেলা সদস্য মো. হবিবুর রহমান ফোরকান, গলাচিপা উপজেলা সাবেক আমীর ও জেলা সদস্য অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খাঁন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ আবুল বাশার সাইফুল্লাহ, কেন্দ্রীয় শুরা পরিষদের নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর