সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক: / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরীর নাওজোড় কড্ডা এলাকায় অবস্থিত ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানাটি আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সকালে কারখানার মূল ফটকে কারখানার প্রধান পরিচালক কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত নোটিশে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয় গত ২৪ অক্টোবর দুপুর থেকে এবং ২৫ অক্টোবর সকাল হতে বে-আইনিভাবে কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খল আচরণ করে কাজ বন্ধ করে দেয়।

শ্রমিকদের এরূপ উচ্ছৃঙ্খলা আচরন বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ মোতাবেক উচ্ছৃঙ্খলতা এবং বেআইনী ধর্মঘটের শামিল।

এমতারস্থায়, কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ ১৩ (১) ধারা অনুযায়ী ফ্যাক্টরী অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করিল।

পরবর্তীতে, কারখানা খোলার অনূকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে সবাইকে জানানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক সুয়িং অপারেটর বলেন,শনিবার দুপুরে সুয়িং সেকশনের সিনিয়র অপারেটরকে চড়থাপ্পড় মারে ইনচার্জ। পরে ওই ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে।

গাজীপুর শিল্পঅঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন,আজ থেকে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তিনি বলেন,শ্রমিকদের দাবি অনুযায়ী একজন স্টাফকে অব্যাহতি দিতে হবে। এই নিয়ে দুইদিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্প পুলিশ মোতায়েন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর