শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ।

গাজীপুরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কোনাবাড়ী আনসার মার্কেট এর চতুর্থ তলায় কোনাবাড়ী থানা বিএনপির সাধারাণ সম্পাদক মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুজ্জামান (রফিক),কোনানবাড়ী থানা শ্রমিকদলের সভাপতি মোঃ খলিলুর রহমান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম সরকার।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর