বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

গাজীপুরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেধে ডাকাতির অভিযোগ 

রিপোর্টারের নাম : / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ জুলাই, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত বাধা বেধে নগদ টাকা বিপুল পরিমান মালামাল লুট করেছে একটি ডাকাত দল । রোববার রাতে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার গ্লোব কেবলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে ।

কারখানার নির্বাহী পরিচালক জাকির হোসেন জানান, গত রাত সাড়ে নয়টার দিকে ৪০/৫০ জনের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-বা বেধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে । পরে তাদের কাছ থেকে পরে বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে  নগদ টাকা ও বিপুল পরিচারনা মালামাল নিয়ে একটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায় । লুটকৃত মালামালের আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ।  নিরাপত্তার কর্মীরা বাধা দিতে গেলে একজনকে ছুড়িকাঘাত করে ডাকাত দলের সদস্যরা । তাকে  উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে বলে জানিয়েছেন, সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর