রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী পক্ষে টঙ্গীতে গণসংযোগ

রিপোর্টারের নাম : / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিএনপির গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

গণসংযোগে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়া। তিনি কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

এ সময় এলাকার সাধারণ মানুষ নিজেদের সমস্যা, প্রত্যাশা এবং উন্নয়নের নানা চাহিদার কথা নেতাকর্মীদের জানান।

 

গণসংযোগ চলাকালে মো. মিরাজ মিয়া বলেন,মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই মানুষের আশা-ভরসা। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণই সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ছাব্বির, টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক নিজাম তালুকদার, যুবদল নেতা ফয়সাল, স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর