শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক-১

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কৃষকের ছদ্মবেশে ভারত থেকে সীমান্ত পার করে হেরোইন বাংলাদেশে নিয়ে আসত মাদক চোরাচালান সিন্ডিকেট। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে হেরোইন পাচার করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত চোরাকারবারিরা। এই মাদক চোরাচালান চক্রের মূল হোতাকে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চরকোদালকাটি জেলেপাড়ায় এসব হেরোইন উদ্বার করা হয়।

আটক মাদক চোরাচালান চক্রের মূল হোতা সদর উপজেলার চরকোদালকাটি জেলেপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। এ সময় তার ঘরের স্টিলের বাক্সের নিচে লুকানো অবস্থায় থাকা ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্বার করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র‍্যাব জানায়, র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি দল এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে একটি মাদক চোরাচালান চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে রাজধানীসহ দেশের সব প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গোয়েন্দা নজরদারিতে রাখে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, মাদক চোরাচালান চক্রটি বিভিন্ন সময় সীমান্ত হতে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে আসছিল। এমনকি পাচারের আগে চক্রটির মূল হোতা জিয়ারুল বর্ডার থেকে মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুত করেন। শনিবার রাতে একটি বড় চালান পাচার হবে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের তিনটি দল ৮ থেকে ৯ ঘণ্টা ধরে অবস্থান নেয়।
রাত সাড়ে ৩টার দিকে জিয়ারুল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশি করার সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও মাদক চোরাচালান চক্রের মূল হোতা জিয়ারুলকে ধরে র‍্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিয়ারুল হেরোইন মজুতের কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুকানো অবস্থায় ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়ারুল এবং পলাতক আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। এ চক্রটির সদস্যরা বর্ডার এলাকায় কৃষিকাজের আড়ালে সীমান্তের ওপার থেকে কৃষকের ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর