শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাল মজুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম : / ৩১২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

যেকোনো ধরনের চাল মজুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি।

এদিন বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের বোর্ড কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘চালের মৌসুমে পর্যবেক্ষণ এবং তদারকি চলা সত্ত্বেও চালের দাম বৃদ্ধির কারণ খুঁজে বের করতে বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রী এবং তাদের সচিবদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘চাল ও  তেলের দাম নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা নিয়ে আজ মন্ত্রিসভা আলোচনা করেছে।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি অনুমতি বা অনুমোদন না নিয়ে অনেক কোম্পানি চাল ব্যবসায় নিয়োজিত রয়েছে। মন্ত্রিসভা কোনো কোম্পানির অননুমোদিত চালের ব্যবসা বা যেকোনো ধরনের চালের মজুদ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।’

আনোয়ারুল বলেন, ‘একটি কোম্পানি একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের (এমওএ) একটি নির্দিষ্ট ব্যবসা করছে, বাংলাদেশে একই এমওএ দিয়ে অনেক ব্যবসা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্য দেশগুলোর সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে, তারা এমওএ দেওয়ার ক্ষেত্রে কী করছে, তা খুঁজে বের করতে বলেছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধভাবে চাল মজুদকারী ব্যক্তি এবং কোথায় তারা মজুদ করেছে তাও বের করতে বলেছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘সরকার তেলের মতো মজুদকৃত চালও কোথায় আছে,তা খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি।’ বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর