মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত হত্যা বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে তা পুরোটাই বিএসএফের সাজানো কপি-নাসির উদ্দিন পাটোয়ারী দিশেহারা কৃষক বেড়ার চরাঞ্চলে ক্ষুধার্ত শিয়াল খাচ্ছে চিনাবাদাম বাউবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক ভুয়া নামজারী না করে দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ। বেড়ায় মাদক বিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু! রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড  

চৌরাস্তা জামে মসজিদে প্রতিদিন ইফতার করানো হয় শতাদিক ব্যাক্তিকে

সীতাকুণ্ড প্রতিনিধিঃ / ৪৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে।

রোজাদারকে ইফতার করানোর ফযীলতকে সামনে রেখে চট্রগ্রাম সীতাকুন্ড উপজেলার জোড়ামতল চৌরাস্তা জামে মসজিদে সন্মানিত রোজাদারদের জন্য পুরো রমজান মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে।
মসজিদের খোলা বারান্দায় একাধিক সারিতে রমজানের প্রথমদিন থেকে কার্যক্রম শুরু হয়।

প্রতিদিন এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের একসঙ্গে ইফতার আয়োজনের ব্যবস্থা রয়েছে এ মসজিদে।যেখানে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই,সবাই পাশাপাশি বসে ইফতার করেন।
আসরের নামাজের পর থেকেই মসজিদের বারান্দায় রোজাদারদের মধ্যে ইফতার বণ্টনের কাজ শুরু হয়।

এতে রোজাপালনকারীদের মিলনমেলায় পরিণত হয়। পুরো রমজান মাস জুড়েই চলবে এ ইফতার আয়োজন,সেখানে সৃষ্টি হয় সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ, এ মসজিদের ইফতারের কথা এলাকার সর্বত্র মানুষের মুখে মুখে।

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মসজিদের খাদেম মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পুরো রমজান মাসব্যাপী ইফতারি এই আয়োজন চলবে ইনশাআল্লাহ।সমাজের ধনাঢ্য ব্যক্তিরা সওয়াবের উদ্দেশ্যে এলাকার প্রত্যেক মসজিদে সহযোগিতার হাত বাড়িয়ে ইফতার আয়োজন করেন,তাহলে গরিব ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের আর কোনো সমস্যা হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর