শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

জমাজমি’র জেড়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে রক্তাক্ত জখমের অভিযোগ

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ৩৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি জবর দখলে বাঁধা দেয়ায় রফিকুল ইসলাম(৭২) নামে সাবেক ইউপি চেয়ারম্যানকে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।

রোববার(১২ জুন) বিকেলে বিচার চেয়ে আদিতমারী থানায় হামলাকারী ১০জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম।

এর আগে দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের মাষ্টার পাড়া বাসার সামনে তার উপর হামলা চালিয়ে জমি জবর দখলের চেষ্টার ঘটনা ঘটে।

আহত পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম আদিতমারী বুড়িরবাজার এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বুড়িরবাজার আজিম প্যাথলজির মালিক।

অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় জমি ক্রয় করে বাসা করেন ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। সেই জমি নিয়ে বিরোধ ওই এলাকার দক্ষিন বত্রিশ হাজারী গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুল বাতেনের। যা নিয়ে লালমনিরহাট আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং অন্য ৯২/২০২০(আদিত)। বিজ্ঞ আদালত উক্ত মামলায় নালিশী জমির উপর প্রতিপক্ষের প্রবেশের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে রোববার(১২ জুন) দুপুরে আব্দুল বাতেন লাঠি সোটায় দলবল নিয়ে রফিকুল ইসলমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। কেটে ফেলা হয় বেশ কিছু গাছ। রফিকুল ইসলাম তাদেরকে বাঁধা দিলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বাবাকে উদ্ধার করতে এসে তার ছেলে সিরাজুল ইসলাম রুবেল(২৫) মারপিটের শিকার হন। একপর্যয়ে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলমকে গলা চেপে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। পরে স্থানীয় এসে হামরাকারীদের কবল থেকে রফিকুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বিচার চেয়ে আব্দুল বাতেনকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞাকে অমান্য করে জমি দখলে অপচেষ্টা করেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর