শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

জলাবদ্ধতা নিরসনে উত্তর সিটির ১০ কুইক রেসপন্স টিম

রিপোর্টারের নাম : / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (১৪ মে) উত্তর সিটির নগর ভবনের হল রুমে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা জানান।

অনুষ্ঠানে ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বিগত সময়ের তুলনায় ঢাকা শহরের জলাবদ্ধতা অনেক কমে গেছে। আমি দুইবছর আগে দায়িত্ব গ্রহণের সময় ডিএনসিসিতে জলাবদ্ধতার ১৪২টি হটস্পট ছিল। গতবছর সেটি ছিল ১০১টি এবং এ বছর সেটি ৪২টিতে নেমে এসেছে। এ বছর দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা দশটি অঞ্চলে পৃথক ১০টি কুইক রেসপন্স টিম গঠন করেছি। তারা প্রয়োজনীয় পাম্প ও পানি অপসারণের যন্ত্র নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। এছাড়া ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪ এই দুটি হটলাইন নম্বরে ফোন করে অথবা সবার ঢাকা অ্যাপের মাধ্যমে জলাবদ্ধতার বিষয়ে জানানো যাবে এবং তাৎক্ষনিক টিম পৌঁছে যাবে।

ডিএনসিসি মেয়র বলেন, গত দুই বছরের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যক্রমের সন্তুষ্টির বিষয়টি আমি জনগণের কাছে ছেড়ে দিয়েছে। সন্তুষ্টির বিষয়ে সিদ্ধান্ত দেবেন আমার নগরবাসী।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর