শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ৩৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ জুন, ২০২২

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং ১৫-আগস্টে নিহত পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় সেখানে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচা ও রেড-ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাগেরহাট-২ আসনের সংসদ-সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ জুয়েলের সহধমিণী সাহানা ইয়াসমীন সম্পা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১২টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছেন। বাদ জোহর তিনি তার দাদি শেখ সাহেরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ-মাহ্ফিলে যোগ দেন। বিকেল ৪টায় তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও গোপালগঞ্জের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। আগামী ২৫ জুন জাজিরার জনসভায় পদ্মা সেতু উদ্বোধন করবেন। সে জন্য আমাদের সকলকে তিনি সেখানে যেতে বলেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর