সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ। আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া কাজিপুরে ৩৪৭৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ  সুস্থ‍্য ধারার রাজনীতি করেন কথা দিলাম সময় আসলে আপনাদেরকেও শান্তিতে থাকতে দেওয়ার দায়িত্ব গাজীপুরে আমার,নাসির মোড়ল। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক। আগামীকাল খুলছে ইসলাম গার্মেন্টস ইউনিট-২ কোনাবাড়ীতে সন্ত্রাস/বিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেফ/তার। বেড়ায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই বাংলা একাডেমির সভাপতিজাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবিশিষ্ট সাহিত্যিকরাষ্ট্রচিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আজ (জুলাই ৫) এক শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অন্যতম রূপকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর দিকনির্দেশনা ও অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সাহিত্যরাজনীতিদর্শন ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ প্রগতিশীল চিন্তাবিদ ও অসামান্য শিক্ষাবিদকে হারাল।”

শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সদ্যপ্রয়াত এই গুণী অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককর্মকর্তা ও কর্মচারী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর