মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

নিজস্ব প্রতিবেদক : / ৩৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের স্ত্রী ওই  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গাজীপুরের কাশিমপুর কারাগারে মুক্তি পেলেন।
বুধবার  (৬ এপ্রিল) বিকেল ৫ টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
জেলা সুপার জানান, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জ কারাগার হতে জামিনে মুক্তির আদেশ কাশিমপুর কারাগারে আসে। পরে গোয়েন্দা সংস্থার সদস্যদের নিকট যাচাই-বাছাই করে আজ সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ইভ্যালির প্রতিষ্ঠাতা সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ১৭ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, অনলাইনে ডায়াপার বিক্রি দিয়ে ২০১৬ সালে প্রথম  যাত্রা শুরু করেন রাসেল। ২০১৭ সালে এই ব্যবসা করতে গিয়ে বড় একটি অনলাইন প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন তিনি। সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠা করেন দেশীয় ই-কমার্স কোম্পানি ‘ইভ্যালি’। যা খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর