বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

জিএমপি কমিশনার ও উপদেষ্টা খোদাবক্সের অপসারণ চাইলেন মামুনুল হক 

রিপোর্টারের নাম : / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার ডা. মোহাম্মদ নাজমুল করিম খান ও প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা- মোহাম্মদ খোদাবক্স এর অপসারণ চাইলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ব ইজতেমা ময়দানের ৬ নম্বর গেটের সামনে শুরায়ে নেজাম ( জুবায়ের পন্থী) আয়োজিত সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ মামুনুল হক এসব কথা বলেন।
তিনি গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার ডা. মোহাম্মদ নাজমুল করিম খান ও প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা- মোহাম্মদ খোদাবক্সকে আওয়ামিলীগের দোসর বলে আখ্যায়িত করে বলেন,আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে অবস্থান নিলাম। কোন পরিস্থিতি সৃষ্টি হলে ওই দুজনকে দায় নিতে হবে।
মামুনুল হক আরও  বলেন আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা এখন দেশের বাইরে। এই সুযোগে খোদাবক্স ও কমিশনার নাজমুল করিম খান এসব করছে। একটি শান্তিপূর্ণ পরিবেশে মুরব্বিদের নিয়ে সমস্যা সমাধান করতে হবে।
মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে এবং মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আমানুল হক, মুফতি মাসুদুল কারিম, মাওলানা হামেদ জাহেরি প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন – মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা সালাউদ্দিনসহ দাওয়াত ও তাবলীগের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর