রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

জয়পুরহাটে আগামী ৪-৭ জুন জাতীয় ভিটামিন ‌‌‘এ’ প্লাস ক্যাম্পেইন

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৪২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ মে, ২০২২

জাতীয় আয়োজনের সাথে সমন্বয় রেখে আগামী ৪-৭ জুন জয়পুরহাটে শুরু হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

বুধবার (২৫ মে) দুপুর ১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এ তথ্য জানানো হয়।

৪ দিনব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এ জেলায় মোট শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৪০ হাজার ৪৪৬ জনের মধ্যে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬০৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ২৭ হাজার ৮৩৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ০৮টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত মোট ৮২৫ টি কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে বলে সভায় জানানো হয়।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা চৈতীরায়, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরাতুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর