মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলে ভরেছে যশোরের গদখালীতে, চাষিদের মুখে ফের হাসি গত ছয় মাসে আসেনি কোনো খাদ্যপণ্যসহ অন্যান্য সামগ্রী বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক কাজিপুরে ট্রাক-ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক তাবলীগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল গাকৃবিতে শহিদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ সুনাম অর্জনে প্রথম সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল, শার্শা বাহদুরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সুলতান মাহমুদ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির পাঁচ থানার নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৮ নভেম্বর) বিকেলে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসবও অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন — কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম (জাতীয় নাগরিক পার্টি যুবশক্তি), ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির, সদরের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হাদি, জেলা সদস্য সচিব জহুরা বেগম, প্রস্তাবিত জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেন, এবং সদস্য সচিব গোলাপ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মোঃ আশরাফুল ইসলাম বলেন, “আগামী দিনের জয়পুরহাটের নেতৃত্বে আপনারাই মূল ভূমিকা পালন করবেন। রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দুর্নীতি উৎপাটনে অগ্রণী ভূমিকা নিতে হবে। সংগঠনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করতে হবে।” তিনি আরও আহ্বান জানান, “যারা আগামী দিনের সুস্থ ধারার রাজনীতি করতে চান, তারা জাতীয় নাগরিক পার্টিতে দলে দলে যোগ দিন।”

ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন, “জেলাকে শক্তিশালী সাংগঠনিক রূপ দিতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জয়পুরহাট হবে জাতীয় রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও যোগ করেন, “জাতীয় রাজনীতিতে প্রথমে সংস্কার, বিচার ও সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে—এর আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। জনগণের রক্ত কোনো রাজনৈতিক দলের ক্ষমতার আসনে বসার জন্য নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠার জন্য।”

মাওলানা ইমরান হোসেন বলেন, “যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরও গতিশীল করা হবে। বিভিন্ন দপ্তর ও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য।”

সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ও যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকার করে সভা সমাপ্ত করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর