বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

জয়পুরহাটে ৩ ছিনতাইকারী আটক

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ৪৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

জয়পুরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা ব্যবস্থাপকের কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনতাইকালে ধারালো দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২মে) সকালে জয়পুরহাট সদর উপজেলার চান্দা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জয়পুরহাট পৌর এলাকার আমতলীর মজিবর রহমানের ছেলে মিন্টু (৪০), ধানমন্ডির রফিকুল ইসলামের ছেলে জোহা (৩১) ও হাজী মাদ্রাসা পাড়ার আফজাল হোসেনের ছেলে সুমন (৩৪)।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান জানান, ইসলামী ব্যাংকের জামালগঞ্জ এজেন্ট শাখা ব্যবস্থাপক আবুল হোসেন ও তার সহকারী জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক শাখা থেকে রবিবার সকালে ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন।

পথে চান্দা ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলের গতি রোধ করে মরিচের গুড়া চোখে ছিটিয়ে দিয়ে তাদের কাছে থাকা একটি ব্যাগে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় পুলিশের টহল দল দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করে।

উক্ত ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ জয়পুরহাট জেলার বিভিন্ন সড়কে নিয়মিত ছিনতাই করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর