শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ঝালকাঠিতে পৃথক দুটি লাশ উদ্ধার

সাইদুল ইসলাম, ঝালকাঠি: / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ আগস্ট, ২০২২

ঝালকাঠিতে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করতে গিয়ে খুটির উপর থেকে ছিটকে পড়ে এক বিদ্যুৎ শ্রমিক মো. জামাল হোসেন মোল্লা (৩৫) নিহত হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল সোয়া ১১টায় শহরের রুপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানীর শ্রমিক জামাল ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানাগেছে।

অন্যদিকে ঝালকাঠির নলছিটি উপজেলাধীন সুগন্ধা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষতলাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীর তীরে একটি যুবকের লাশ ভাসতে দেখে নলছিটি থানায় সংবাদ দেয় বলে পুলিশে জানাগেছে।

পৃথক দুটি ঘটনায় স্ব স্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এছাড়া দুটি ঘটনায় ঝালকাঠি ও নলছিটি থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠিতে নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা বলেন, দুই বছর ধরে নিহত জামাল মোল্লা বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বৈদ্যুতিক লাইন নির্মান কাজ করছিলো। ঘটনার দিন কাজ করার সময় পা পিছলে গেলে তার কোমরে বাধা সেইফটি বেল্ট ছিড়ে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়।

দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষনা করেছেন। মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিক ভাবে জানিয়েছে।

নিহত জামাল বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে বলে সদর থানা পুলিশ জানিয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে ।

ঝালকাঠির নলছিটির থানার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানায়, শনিবার দিনগত রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাশে সুগন্ধা নদীর তীরে থেকে অজ্ঞাতনামা প্রায় ৪০ বছর বয়সি এক পুরুষের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় উদঘাটনের জন্য আশেপাশের বিভিন্নি থানায় তার বার্তা প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর