বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু !

সাইদুল ইসলামঃ / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২

ঝালকাঠির রাজাপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সারে ১২টা থেকে ১টা পর্যন্ত সময়ের মধ্যে নিজ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সী ছেলে মো. ইয়ামিন। এবং গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছেলে মো. ইয়াসিন।

ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানায়, বাচ্চাটিকে সাথে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিল। বাচ্চাটি খেলতে খেলতে বাহিরে চলেযায়। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোজাখুজি শুরু করলে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে।প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অন্যদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানায়, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়া বেগম বসতঘরেই ছিলো। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের চোখের আড়ালে চলে যায়। পরে ইয়াসিনকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর