বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

ঝালকাঠি প্রেসক্লাব পূর্নগঠনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

সাইদুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি: / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ জুন, ২০২২

প্রেসক্লাব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতার জের সাংবাদিক দিবস তালুকদারের সদস্য বাতিলের প্রতিবাদে ও ঝালকাঠি প্রেসক্লাব পূর্নগঠনের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। ঝালকাঠির ৬টি সাংবাদিক সংগঠনের সমন্বয় গঠিত ‘সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে’ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক দিবস তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক পিন্টু, মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী মারুফ ইরান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি প্রেসক্লাবকে একটি চক্র সিন্ডিকেট করে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা প্রেসক্লাবের গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করায় দিবস তালুকদারের সদস্য পদ বাতিল করেছে।

এছাড়া এই সিন্ডিকেট এর আগেও মতের অমিল হওয়ায় কয়েকজন মুলধারার সাংবাদিকের সদস্য পদ বাতিল করেছে। মানববন্ধনে বক্তারা প্রেসক্লাবের এই সিন্ডিকেট কমিটি ভেঙ্গে দিয়ে ঝালকাঠির সকল পেশাদার সাংবাদিককে প্রেসক্লাবে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

উল্লেখ্য সকল সাংবাদিকদের সমন্বয় প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে বুধবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর