বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু। বেড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানির পরিকল্পনা সরকারের

রিপোর্টারের নাম : / ২৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মে, ২০২২

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রয় অব্যাহত রাখার পাশাপাশি, এই কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুন মাস থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে এই একই দামে তেল বিক্রয় করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ বাসসকে এ কথা জানান। তিনি বলেন, আগামী জুন মাস থেকে আমরা এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে সয়াবিন তেল বিক্রয় করব।

তিনি বলেন, সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে ইতিমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সয়াবিন তেল ক্রয় করার জন্য যোগাযোগ করা হয়েছে।

সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্ন মূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা করে বাড়িয়ে ১৯৮ টাকা পুনর্নির্ধারণ করে। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা মূল্য পুনর্নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর