বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

ঠাকুরগাঁওয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা, একজন গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ঠাকুরগাঁওয়ে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

রবিবার বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কুটপারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৫৭) ঝিনাইদহ সদর উপজেলার প্রয়াত আজগর আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সাজু মিঞা বলেন, চাকরি দেয়ার নাম করে সদর উপজেলার দেহন বেংরোল গ্রামের কিছু মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আব্দুল মান্নান। টাকা ফেরৎ দিতে টালবাহানা শুরু করলে এ ঘটনায় ঐ গ্রামের তাজউদ্দীন ওরফে লিটন নামে এক ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

পরবর্তীতের আদালতের নির্দেশে মামলাটি ঠাকুরগাঁও সদর থানা এজাহার হিসেবে গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য স্থানান্তর করেন। আর এই মামলার তদন্তভার আমাকে দেয়া হয়।

তিনি বলেন, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সদরের রায়পুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় এই মামলার প্রধান আসামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মামলার তদন্তকাজ চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর