সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে আটক ৪

রিপোর্টারের নাম : / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ব্যাবহার করার অভিযোগে চার যুবককে আটক করেছ পুলিশ।

শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে আটক হয় তারা।

আটককৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার বাজে বকশা গ্রামের পঞ্চানন চন্দ্র এর ছেলে শ্রী টংকনাথ বর্মণ। তিনি পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে আটক হন। একই উপজেলার আলশিয়া গ্রামের মো: হুমায়ুনের ছেলে সোহানুর রহমান। তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হন। বালিয়াডাঙ্গী উপজেলার আলোকসিপি গ্রামের হাসান আলীর ছেলে আনোয়ার খালিদ সরকারি কলেজ কেন্দ্র থেকে আটক হন। পীরগঞ্জ উপজেলার পাটুয়া পাড়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে ওমর ফারুক কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে আটক হন।

এছাড়াও পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ওএমআর সিট নিয়ে প্রবেশ করায় তিন নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের সামিরুল ইসলামের স্ত্রী মোছা: আর্জিনা। তিনি আর কে স্টেট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হন। বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী হাসনা হেনা রোড ডিগ্রী কলেজ থেকে এবং সদর উপজেলার রুহিয়া মধুপুর গ্রামের আজহারুলের স্ত্রী একই কেন্দ্র থেকে আটক হন।

এসব তথ্য নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

ওসি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চারজন ডিজিটাল ডিভাইস ব্যবহার ও অবৈধভাবে ওএমআর সিট নিয়ে কেন্দ্রে প্রবেশ ও ব্যবহার করার অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ আটককৃতদের পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর