বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ

ডিএসসিসিতে কোরবানির বর্জ্য অপসারণে ৯০৫০ শ্রমিক

রিপোর্টারের নাম : / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ জুলাই, ২০২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবে। ডাম্প ট্রাক, হুইল লোডার, স্কেভেটর, বুলডোজার, ছোট ও বড় খোলা ট্রাক ও পানির গাড়িসহ ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি যান-যন্ত্রপাতি (গাড়ি) বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেবে।

আজ শনিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্জ্য অপসারণে ১ লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ, ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুসারে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে।

আজ রাত ১১টা থেকে ডিএসসিসি এলাকায় পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আগামীকাল রোববার দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে।

বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের দশটি অঞ্চলের জন্য দশটি টিম গঠন করা হয়েছে। আগামীকাল দুপুর ২টা হতে সে সকল টিম কাজ শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর