মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

ডেভিডসনের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন ডা. এবিএম আব্দুল্লাহ

রিপোর্টারের নাম : / ২৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্রাকটিস অব মেডিসিনের বইয়ের আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

চিকিৎসক ও শিক্ষার্থীদের কাছে এ বইটি মেডিসিনের বাইবেল নামে পরিচিত। গত সোমবার অধ্যাপক ডা. আব্দুল্লাহকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডা. আব্দুল্লাহর পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, জর্ডানসহ বিভিন্ন দেশের চিকিৎসকরা এ তালিকায় যুক্ত আছেন।

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সমকালকে বলেন, মেডিসিনের বাইবেলখ্যাত মেডিকেল বিষয়ক এ ধরনের একটি পাঠ্যবইয়ের সঙ্গে যুক্ত হতে পারা মর্যাদার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করায় আমি আনন্দিত ও গর্বিত।

অধ্যাপক ডা. আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও ডিন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। অবসরের পর একুশে পদক প্রাপ্ত এ চিকিৎসক প্রথমে ইউজিসি অধ্যাপক এবং পরে সিনিয়র সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান। চিকিৎসা বিজ্ঞানের কয়েকটি পাঠ্যবইও লিখেছেন এই বরেণ্য চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর