বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

তাড়াশে গৃহবধুর লাশ উদ্ধার ! স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক : / ৪৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাসিমা খাতুন মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ী গ্রামের সুমন আহম্মেদ এর স্ত্রী এবং একই ইউনিয়নের বেতনাসিন গ্রামের বাকের উদ্দিনের মেয়ে।

স্বজনদের অভিযোগ, স্বামী সুমনসহ পরিবারের লোকজন নাসিমা খাতুনকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শনিবার ভোরে সুমন জোর করে নাসিমাকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান  বলেন, মেয়েটাকে আগে থেকেই নির্যাতন করতো। বেশ কয়েক বার সালিশি বৈঠকও হয়েছে। শুধু তাই নয়, মুখে মুখে তালাকও দিয়েছিল স্বামী। কিন্তু মেয়েটা সংসার করতে চাইলেও রাখতে ইচ্ছুক ছিল না তার স্বামীর পরিবার।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের ওষুধ সেবনে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর