শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ,গাজীপুরে যুবদল নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এস এম পলাশ চঞ্চলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও বলা হয় বহিস্কৃত নেতাকর্মীদের অপকর্মের দায়ভার দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যো এ সিদ্ধান্ত কর্যকর করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর