দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়।
দীর্ঘ কর্ম জীবন শেষে বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) একজনকে জমকালো ও অশ্রুসিক্ত আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় সম্মাননায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অবসর গ্রহণ উপলক্ষে সহকর্মীদের পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিদায় লগ্নে তার কর্মস্থল প্রাঙ্গণ ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। কর্ম জীবনের শেষ দিনে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সততা ও নিষ্ঠা এবং পেশাদারিত্বের ভূয়সি প্রশংসা করে স্মৃতি চারণ করেন।
অনুষ্ঠান শেষে এএসআই ইব্রাহিমকে ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো একটি সুসজ্জিত গাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তাকে ফুল ছিটিয়ে সম্মাননা জানান। অনেক সহকর্মীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে দেখা যায়।
রোববার (২ আগস্ট) দুপুরে তার এই বিদায় সংবর্ধনার আয়োজন করে কোনাবাড়ী থানা পুলিশ এর সদস্যরা।
এস এস আই ইব্রাহিম ১৯৯৭ সালে ১লা অক্টোবর পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২৯ বছর ৭ মাস কর্ম জীবন শেষ করে তিনি গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা থেকে অবসরে যান। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার সিংগারদিঘী গ্রামের আশরব আলীর ছেলে।
বিদায় লগ্নে এক আবেগঘন বক্তব্যে এএসআই ইব্রাহিম বলেন দীর্ঘ সময় ধরে সততার সাথে দেশে জনগণের সেবা করার চেষ্টা করেছি। সহকর্মীদের এই ভালোবাসায় আমি অত্যন্ত অভিভূত। জীবনের এই শেষ মুহূর্তটি আমার আজীবন মনে থাকবে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান বাংলাদেশ পুলিশে সৎ ও নিষ্ঠাবান সদস্যদের কাজের প্রতি সম্মান জানাতেই এই রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় যা নতুন কর্মকর্তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।







