মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

রিপোর্টারের নাম : / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
Screenshot

আল-আমিন, উল্লাপাড়া :

জন্ম থেকেই নয়, মাত্র ১৩ বছর বয়সে পোলিওর নির্মম আঘাতে হারিয়েছেন দুটি পা। অনেকের কাছে যেখানে জীবন থেমে যাওয়ার কথা, সেখানে হার না মেনে দুই হাতকেই শক্তি বানিয়ে আজও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের প্রতিবন্ধী আলাউদ্দিন।

যৌবনে সংসার গড়েছিলেন। এখন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চার সদস্যের পরিবার। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রতিদিন নিজের সীমাহীন কষ্ট ভুলে দুই হাতে নৌকা টেনে মানুষ পারাপার করেন। দিন শেষে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার।

কয়েক বছর আগে তার অসহায় জীবনসংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন মামুন বিশ্বাস। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক হৃদয়বান মানুষের সহযোগিতায় আলাউদ্দিনের জন্য একটি নৌকা কেনা হয়। সেই নৌকাই ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে নৌকাটি এখন ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। তবুও বিকল্প না থাকায় সেই নৌকাতেই জীবন বাজি রেখে মানুষ পারাপার করছেন তিনি।

আলাউদ্দিনের কষ্ট এখানেই শেষ নয়। তার বসতঘরটিও জরাজীর্ণ। বৃষ্টি নামলেই চালের ফাঁক দিয়ে টপটপ করে পানি পড়ে। তখন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরের এক কোণে গাদাগাদি করে বসে রাত কাটাতে হয়। অনেক রাতই নির্ঘুম কাটে শুধু বৃষ্টি থামার অপেক্ষায়।

জীবনের প্রতিটি দিন যেন তার কাছে নতুন এক সংগ্রামের নাম। তবুও মুখে নেই কোনো অভিযোগ, আছে শুধু পরিবারের জন্য বেঁচে থাকার অদম্য ইচ্ছা।

স্থানীয়দের দাবি, আলাউদ্দিনের জন্য একটি নিরাপদ বসতঘর, একটি নতুন নৌকা এবং টেকসই জীবিকার ব্যবস্থা করা হলে তিনি আরও সম্মানের সঙ্গে পরিবার নিয়ে বাঁচতে পারবেন। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি এখন আলাউদ্দিনের পরিবারের একমাত্র ভরসা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর