সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলে ভরেছে যশোরের গদখালীতে, চাষিদের মুখে ফের হাসি গত ছয় মাসে আসেনি কোনো খাদ্যপণ্যসহ অন্যান্য সামগ্রী বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক কাজিপুরে ট্রাক-ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক তাবলীগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল গাকৃবিতে শহিদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ সুনাম অর্জনে প্রথম সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল, শার্শা বাহদুরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতি বন্ধ করা গেলে, বিদেশে গিয়ে ভিক্ষা করতে হবে না – মাওলানা রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আল-আমিন, উল্লাপাড়া :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে কাউকেই বিদেশে গিয়ে ভিক্ষা করতে হবে না। পাঁচ বছরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অতীতে যাঁরাই ক্ষমতায় ছিল তাঁরাই দূর্নীতি করে দেশকে দেউলিয়া করে ফেলছে। জনগণের চিন্তা কেউ করেনি।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড জামায়তে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সৎলোকের শাসন ছাড়া দূর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা যাবে না।
আসমান, জমিনে যা কিছু আছে সবই আল্লাহর হুকুমে চলে সুতরাং এদেশও আল্লাহর আইনেই চলতে হবে। আল্লাহর আইন বাস্তবায়ন হলে ধর্ম-জাতি গোষ্ঠী সবাই উপকৃত হবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। জামায়াতে ইসলামী চায় এ দেশে আল্লাহ তাআলা আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে।

নির্বাচনী সাধারণ সভায় ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কেএম এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, জেলা শিবিরের সাধারণ সম্পাদক শোয়াইব, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক কে এম আলাউক হক প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর